Showing posts with label স্বাস্থ বা হেলথ. Show all posts
Showing posts with label স্বাস্থ বা হেলথ. Show all posts

Sunday, January 13, 2019

স্বপ্নদোষ বন্ধ করতে কলমি শাকের অবধান ও নানা উপকারিতা

স্বপ্নদোষ বন্ধ করতে কলমি শাকের অবধান ও নানা উপকারিতা

কল্মি শাক:
স্তন্যদুগ্ধজনক, শুক্রবর্ধক ৷ বায়ুনাশক, কফজনক, ও বলবর্দক | অর্থাৎ রক্ত-প্রবৃত্তিরোধক,মূর্চ্ছা, তৃষ্ণা, দাহ ও ঘর্ম প্রশমক, বাত দূরকারক, পুষ্টিপ্রদ ও শ্রেম্মাজনক |

  আমাদের দেশে প্রসূতির স্তন্যদগ্ধ বৃদ্ধির জন্যে কল্মীর ঝোল খেতে দেয়া হয় ৷ হিষ্টিরিয়া রোগী ও মন্তিষ্ক-বিকারগ্রস্ত ব্যক্তির পক্ষে কলমীশাক বিশেষ উপকারী ৷ বসন্ত রোগের প্রথমেই এ শাকের রস পান করালে বসন্তের গুটিগুলো শীঘ্রই বেরিয়ে পড়ে এবং এ রোগের বিষ কেটে যায়, এ শাকের রস পান করলে যে কোন ফৌড়া শীঘ্রই পেকে যায় ! তবে যাদের শরীরে ফোড়া, খাস বা পাচড়া থেকে পুঁজ পড়তে থাকে, তাদের পক্ষে কল্মীশাক নিষিদ্ধ ৷ কারণ, এতে পুঁজ আরও বেড়ে যায় ও তাড়াতাড়ি শুকাতে চায়না ৷

কবিরাজী ও হাকীমী শাক্তে বলা হয়: আষাঢ় থেকে কার্তিক মাস পর্যন্ত কল্মীলাক খেলে নানা রকমের রোগ উৎপন্ন হয়, সুতরাং ঐ সময়ে এ শাক না খাওয়া উচিত !
আবার বাসী কল্মীশাক, বিশেষ ক্ষতিকর, সেজেন্য এ শাক টাটকা তুলে অন্প আঁচে রান্না করে খাওয়া উচিত ৷ এক দিনের শাক একদিনেই খাওয়া যুক্তিসংগত

কবিরাজী শাস্ত্র মতে কলমীশাক প্লীহা, রক্তপিত্ত ও অর্শ রোগে বিশেষ উপকারী এবং বায়ু, পিত্ত ও কফ ত্রিদোষ নিবারন করে  ৷ কলমীশাকের ডগা এক ছটাক মাত্রায় রস পান করলে বিষ নষ্ট হয় ও বিষ কেটে যায় ৷

আর্সেনিক ও আফিং এর বিষে:  এ দু'টি বেশি পরিমাণে খেয়ে শরীরের বিষক্রিয়ায় রোগী যদি বমি করতে শুরু করে, তবে ৩৫ থেকে ৭০ মিলিটার পরিমাণ এ শাকের রস খাওয়ালে বিষক্রিয়া বিনষ্ট হয়ে যায় ৷ তখন রোগীর মৃত্যু- আশঙ্কা থাকে না৷ সনে ফুসকা রোগে কলমীশাকের পাতা ভালভাবে বেটে সেটা গরম করে সুনে লাগাতে হয় ৷ ফুসকা পেকে গেলে, তবে কলমীপাতার রস দিয়ে ধুয়ে দিতে হবে ৷ তিন থেকে চারদিনের মধ্যে স্তনের ফুলা কমবে এবং শক্ত ভাবটা নরম হয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে ৷ তাছাড়া বসে যাওয়া দুধ তরল হয়ে বেরিয়ে আসবে ৷

ফোঁড়ার মুখ না হলে:  ফৌড়া পেকে ভিতরে পুঁজ জমে আছে ৷ কিন্তু ফৌড়ার মুখ না হওয়ায় পুঁজ বের হতে পারছে না ৷ ফলে অসহ্য যন্ত্রণা হচ্ছে | এরকম ক্ষেত্রে পুঁজ বসতে শুরু করলে কষ্ট চর্তুগুণ বেড়ে যায় ৷ কলমীশাকের ডগা ও শিকড় বেটে ফৌড়ার ওপর পুরু করে লাগিয়ে দিলে মুখ হয়ে পুঁজ-রক্ত বের হয়ে যাবে।

তরল বীর্য ও স্বপ্নদোষ: এ শাকের রস ৩ চামচ এবং অশ্বগন্ধার মূলের গুড়া দেড় গ্রাম গরুর এক কাপ দুধে মিশিয়ে রাতে শোবার সময় একবার করে খেলে বীর্য গাঢ় হবে এবং স্বপ্নদোষও বন্ধ হবে৷

প্রসৃতি মহিলাদের বা মেয়েদের স্নায়বিক দুর্বলতায়:  দীর্ঘদিন রোগ ভোগের পর অথবা সন্তান প্রসব হলে মহিলাদের শরীর সাধারণ ভাবে দুর্বল হয়ে পড়ে ৷ আবার কোন কোন ক্ষেত্রে স্নায়বিক দুর্বলতাও দেখা দেয় ৷ কল্মী-কাণড ও পাতা বেটে তার রস ২০ মিলি লিটার এক কাপ ঠাণ্ডা দুধ ও এক চামচ মিসরীর গুঁড়া মিশিয়ে রাজ সকালে একবার করে খেলে স্নায়বিক ও সাধারণ দুর্বলতা, উভয় ক্ষেত্রেই উপকার পাওয়া যায় ৷ তরে নিয়ম করে অন্ততঃ দু'সপ্তাহ খেতে হবে৷

Friday, August 18, 2017

যে ১০ খাদ্য আপরার দেহের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়

যে ১০ খাদ্য আপরার দেহের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়

অ্যান্টেবায়োটিক না খেয়ে শুধু প্রাকৃতিক খাদ্যের মাধ্যমে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান? তাহলে এই ১০টি খাবার আজই আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় যুক্ত করুন। কোনো রোগ-বালাই আর আপনার ধারে কাছেও ঘেঁষতে পারবে না।

তুলসী : প্রাচীনকাল থেকেই ভারতীয় আয়ুর্বেদিক শাস্ত্রে তুলসীকে একটি “প্রাণের স্পর্শমণি” হিসেবে বিবেচনা করা হয়। আর এটি আয়ুবর্ধক হিসেবেও বেশ পরিচিত। এই গাছের রস সাধারণ ঠাণ্ডা-সর্দি, প্রদাহ, ম্যালেরিয়া এবং হৃদরোগ থেকে শুরু করে নানা রোগের চিকিৎসায় বেশ কার্যকর। কারণ এতে রয়েছে শতশত উপকারী উপাদান। এতে রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, ব্যাকটেরিয়া ও জীবাণুনাশক, এডাপ্টোজেনিক এবং রোগপ্রতিরোধী উপাদান।
চিয়া বীজ : মায়া ভাষায় চিয়া শব্দের অর্থ “শক্তি”। এটি পুষ্টি উপাদানে ঠাসা। আর এতে রয়েছে প্রচুর শক্তিবর্ধক ক্ষমতা। এটি আঁশ, প্রোটিন, ভিটামিন এবং খনিজ পুষ্টি উপাদানেও সমৃদ্ধ।
রাতে এক চামচ চিয়া বীজ এক কাপ পানি ও এক চিমটি গোলাপি লবণ মিশিয়ে খেয়ে নিলে তা আপনাকে সারাদিন ধরে শক্তি যোগাবে। এটি সারাদিন ধরে আপনার মেজাজ-মর্জিও ভালো থাকবে।
আদা : ঠাণ্ডা-সর্দি ও কফের চিকিৎসায় সেই দাদা-দাদীদের আমল থেকেই আমরা আদার ব্যবহার দেখে এসেছি। আদা প্রদাহ কমায়। ফলে স্বরভঙ্গ এবং অন্যান্য প্রদাহজনিত রোগের চিকিসায়ও এর জুড়ি মেলা ভার। এটি জিনজারোল এর রুপে তাপ ধারণ করে। যা বমি বমি ভাব সংক্রান্ত সব ধরনের রোগের চিকিৎসার জন্য বেশ ভালো কাজ করে। এছাড়া কোলোস্টেরলের মাত্রা কমাতেও সহায়ক আদা।
রসুন : আপনি কি কখনো ভেবে দেখেছেন বিশ্বব্যাপী রান্নায় কেন রসুনের ব্যবহার করা হয়? আপনি যদি ভেবে থাকেন শুধু স্বাদ বাড়ানোর জন্যই রসুনের ব্যবহার করা হয় তাহলে আপনি আংশিকভাবে সঠিক। রসুন রক্ত চাপ কমায় এবং রক্তের শিরা-উপশিরাগুলোকে সচল রাখতে সহায়ক। রসুনে থাকা অ্যালিসিন রোগ প্রতিরোধী ক্ষমতাকে শক্তিশালী করে।
দই : যখনই আমরা পাকস্থলীর কোনো সমস্যায় আক্রান্ত হই আমাদের দই খেতে বলা হয়। কারণ এতে রয়েছে উপকারী ব্যাকটেরিয়া যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং পাকস্থলীতে পরিষ্কার করে। দই খাওয়ার সময় তা হালকা পানি দিয়ে পাতলা করে নিবেন। দই ভিটামিন ডি-র ভালো উৎস।
সূর্যমুখী বীজ : এতে রয়েছে প্রচুর ভিটামিন ই। এছাড়া ফসফরাস, ম্যাগনেশিয়াম এবং ভিটামিন বি-৬ এর মতো খনিজ পুষ্টিতেও ঠাসা এটি। প্রতিদিন একপি কাপের এক চতুর্থাংশ সূর্যমুখী বীজ খেলে ভিটামিন ই-র চাহিদা মিটবে। যা দেহকে দিনভর সক্রিয় ও শক্তিবান রাখবে।
পেঁপে : গবেষণায় দেখা গেছে, প্রতিদিন একটি মাঝারি আকারের পেঁপে খেলে দেহের ভিটামিন সি-র ঘাটতি পূরণ হয়। এতে রয়েছে ‘প্যাপিন’ নামের হজমে সহায়ক একটি এনজাইমও আছে যা হজম শক্তি বাড়ায় এবং দেহের জন্য প্রয়োজনীয় পটাশিয়াম ও ফোলেট সরবরাহ করে।
কিউই : নিয়মিতভাবে কিউই খেলে রক্তে শ্বেতকণিকা বৃদ্ধি পায়। এছাড়া ফোলেট এবং পটাশিয়ামের মতো পুষ্টি উপাদান দেহের কর্মক্ষমতা বাড়ায়। এটি অবসাদ কাটাতেও বেশ কার্যকর।
ব্রোকোলি : আধা-রান্না/সেদ্ধ ব্রোকোলি খেলে এতে থাকা খনিজ পুষ্টি উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি এবং ই। এছাড়া এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট এবং আঁশ হজমে সহায়তা করে ও হাড়ের শক্ত করে।
কাজুবাদাম : কাজুবাদাম কফ ও ঠাণ্ডা-সর্দির চিকিৎসায় বেশ কার্যকর। গবেষণায় দেখা গেছে, প্রতিদিন মাত্র কয়েকটি কাজুবাদাম খেলেই দেহের ভিটামিন ই-র চাহিদা ১০০ ভাগ পুরণ হয়। যা রোগপ্রতিরোধ ক্ষমতাও বাড়ায়।
সূত্র: ওয়ান ইন্ডিয়া

Sunday, August 13, 2017

পাঁচ মিনিটে ক্যান্সারের মুক্তিমিলে যে ফলে

পাঁচ মিনিটে ক্যান্সারের মুক্তিমিলে যে ফলে

অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা আজব এক ফলের সন্ধান পেয়েছেন। এটি ক্যান্সার প্রতিরোধে যথেষ্ট সহায়ক ফল। ঘাড় ও মাথার টিউমার ধ্বংসে নাকি এক আশ্চর্য ক্ষমতা রয়েছে এই ফলের- এমনটিই দাবি তাদের।

অস্ট্রেলিয়ার একটি গাছে পাওয়া গেছে এ ধরণের ফল। ফলটি দেখে রীতিমত বিস্ময়ে হা-করার মতো অবস্থা বিজ্ঞানীদের। আট বছর ধরে গবেষণা চালানোর পর ব্রিসবেনের একটি ইন্সটিটিউট এই ফলটি আবিষ্কার করেছে। এখনও পর্যন্ত ওই ফল থেকে তৈরি ওষুধ ৩শ’ প্রাণীর ওপর প্রয়োগ করা হয়েছে। ৭৫ শতাংশ ক্ষেত্রে টিউমার নষ্ট হয়ে যাচ্ছে, আর ফিরে আসছে না।

গবেষকদের মতে, এ ফল থেকে ওষুধ তৈরি করা কঠিন ও সময়সাপেক্ষ। এই ওষুধের কোনও পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তবে বিজ্ঞানীরা চমকে গেছেন যে তথ্যে, মাত্র পাঁচ মিনিটের মধ্যে নাকি এই ওষুধ কাজ করা শুরু করে দেয়। কয়েক দিনের মধ্যে উধাও হয়ে যায় টিউমার এমনটাই দাবি করেছেন তারা।

Wednesday, July 26, 2017

চিকিৎসা বিজ্ঞানীদের নতুন গবেষণা  নিয়মিত নামাজে কমে পিঠের ব্যথা

চিকিৎসা বিজ্ঞানীদের নতুন গবেষণা নিয়মিত নামাজে কমে পিঠের ব্যথা

ইসলাম ধর্মের পাঁচ স্তম্ভের অন্যতম নামাজ। ইসলাম প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আবশ্যক করেছে।নামাজকে বলা হয় মুমিনের হাতিয়ার, আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম।

নামায আদায় করলে মুমিন ব্যক্তি আখিরাত সুখী হবে।শুধু তাই নয়, দুনিয়াতেও রয়েছে নামাজের অনেক পুরস্কার। নামাজের মাধ্যমে শারীরিক অনেক সমস্যা থেকে মুক্তিও পাওয়া যায়।

গত মার্চে একটি আন্তর্জাতিক গবেষণাপত্রের প্রতিবেদনে জানানো হয়েছে, নিয়মিত ও সঠিকভাবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় পিঠের ব্যথা কমায়। নামাজের মধ্যে বিভিন্ন অঙ্গ বারবার নড়াচড়া করে যা শরীরের জন্য অত্যন্ত উপকারী।

ইন্টারন্যাশনাল জার্নাল অব ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সিস্টেমস ইঞ্জিনিয়ারিংয়ের একটি রিপোর্টে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিদিন প্রায় ১৬০ কোটি মুসলিম পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। পুরো শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের একটি সুষ্ঠু নিয়মের মাধ্যমে নামাজ আদায় করা হয়। পিঠ-কোমর ও শরীরের বিভিন্ন সন্ধিস্থলের নিয়মমাফিক এই নড়াচড়া ডাক্তারি সেবার মতোই কার্যকর। এটাকে শারীরিক থেরাপি বলা যেতে পারে।

সিস্টেমস সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সভাপতি মোহাম্মেদ খাসাওনেহ জানিয়েছেন, নামাজের মধ্যে শরীরের বিভিন্ন অঙ্গের নড়াচড়া অনেকটা ব্যায়ামের কাজ করে দেয়। পিঠের ব্যথা কমানোর জন্য এ ধরনের থেরাপি ব্যবহার করা হয়। খ্রিস্টান বা ইহুদি ধর্মেও ইয়োগা বা ব্যায়ামের মতো কিছু বিষয় রয়েছে।

তবে সাম্প্রতিক এই গবেষণায় মুসলমান ধর্মের এই প্রার্থনার ওপরই বেশি গুরুত্ব দেয়া হয়েছে।

জার্নালের সর্বশেষ সংখ্যায় প্রকাশিত ওই গবেষণা প্রবন্ধের নাম- ‘অ্যান এরগোনোমিক স্টাডি অব বডি মোশনস ডিউরিং মুসলিম প্রেয়ার ইউজিং ডিজিটাল হিউম্যান মডেলিং।’

এই গবেষণা কার্যক্রমে কম্পিউটার নিয়ন্ত্রিত স্বাস্থ্যকর হিউম্যান মডেলের বিভিন্ন যন্ত্রপাতির আলোকে সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সঙ্গে স্যাম্পলিং হিসেবে ভারতীয়, এশিয়ান ও আমেরিকান কিছু পুরুষ-নারীর পিঠের ব্যথার ওপর নামাজের প্রভাব পর্যালোচনা করা হয়েছে।

গবেষণায় দেখা গেছে, হাঁটু গেড়ে মাটিতে মাথা ঠেকানো (সিজদা) হলে শরীরের সংযোগস্থলগুলো ঢিলা হয়ে যায়। তবে প্রতিবন্ধীদের ওপর নামাজের প্রভাব নিয়ে গবেষণা করে দেখা হয়নি।

খাসাওনেহ বলেন, নামাজের ফলে শারীরিক চাপ ও দুশ্চিন্তা কমানো যায়। সূত্র- টিডিএন

Tuesday, May 30, 2017

আপনার হাতের কাছের আমলকির ১৮ উপকারীতা দেখে আপনি অবাক!

আপনার হাতের কাছের আমলকির ১৮ উপকারীতা দেখে আপনি অবাক!

রাস্তায়, বাসে, ট্রেনে এখন আমলকির রমরমা বাজার। ছোট্ট ফল, তবে ভেষজ গুণ রয়েছে অনেক। আর তাই স্বাদে তিতা হলেও দেহের জন্য কিন্তু মিষ্টি। রোজ সকালে উঠে যদি একটা গোটা আমলকি খাওয়া যায়, তাহলে শরীরের পক্ষে খুবই ভালো। শুধুই ফলই না, পাতাও ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। আমলকিতে প্রচুর ভিটামিন ‘সি’ থাকে। বিজ্ঞানীদের মতে, পেয়ারা ও কাগজি লেবুর চেয়ে আমলকিতে তিন গুণ ও দশ গুণ বেশি ভিটামিন ‘সি’ রয়েছে।

এই আমলকি বিভিন্ন অসুখ সারানো ছাড়াও রোগ প্রতিরোধক ক্ষমতা গড়ে তুলতে দারুণ সাহায্য করে। আমলকির গুণাগুণের জন্য আয়ুর্বেদিক ওষুধেও এর নির্যাস ব্যবহার করা হচ্ছে।

উপকারিতা

১. ভিটামিন সি সমৃদ্ধ আমলকিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে।

২. আমলকি রস ত্বক, চুল ও চোখ ভালো রাখার জন্য উপকারী। এতে রয়েছে ফাইটো-কেমিক্যাল যা চোখের সঙ্গে জড়িতও ডিজেনারেশন প্রতিরোধ করতে সাহায্য করে।

৩. হজমে সাহায্য করে ও স্টমাকে আসিডের ভারসাম্য বজায় রাখে।

৪. আমলকি লিভার ভালো রাখে, মাথায় রক্ত সঞ্চালনে সাহায্য করে।

৫. আমলকি ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিস প্রতিরোধ করতে সাহায্য করে। কোলেস্টেরল লেভেলেও কম রাখাতে যথেষ্ট সাহায্য করে।

৬. হার্ট সুস্থ রাখে, ফুসফুসকে শক্তিশালী করে তোলে।

৭. শরীর ঠাণ্ডা রাখে, শরীরের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে আর পেশি মজবুত করে।

৮. লোহিত রক্তকণিকার সংখ্যা বাড়িয়ে তুলে দাঁত ও নখ ভালো রাখে। জ্বর, বদহজম, সানবার্ন, সানস্ট্রোক থেকে রক্ষা করে।

৯. যাদের কোষ্ঠকাটিন্যের সমস্যা রয়েছে, তারা প্রতিদিন সকালে একটি করে গোটা আমলকি খেতে পারেন।

১০. শরীর থেকে অপ্রয়োজনীয় মেদ ঝরাতেও আমলকি অপরিহার্য। ব্রঙ্কাইটিস ও অ্যাজমার জন্য আমলকির জুস দারুণ উপকারী।

১১. আমলকি গুঁড়োর সঙ্গে সামান্য মধু ও মাখন মিশিয়ে খাওয়ার আগে খেতে পারেন। এতে খিদে বেড়ে যায়।।

১২. এক গ্লাস দুধ বা পানির সঙ্গে আমলকি গুঁড়ো ও সামান্য চিনি মিশিয়ে দিনে দু’বার খেতে পারেন। অ্যাসিডিটির সমস্যা কম রাখবে অনেক।

১৩. আমলকিতে সামান্য নুন আর লেবুর রস মাখিয়ে রোদে শুকোতে দিন। শুকনো আমলকি রোজ খান। খাবারের সঙ্গে আমলকির আচারও খেতে পারেন। হজমে দারুন সাহায্য করে।

১৪. আমলকি মাঝারি আকারে টুকরো করে ফুটন্ত পানির মধ্যে দিয়ে নরম করতে দিন। পানি ঝরিয়ে টান্ডা করতে দিন। এরপর নুন, আদা কুচি, লেবুর রস মাখিয়ে রোদে শুকোতে দিন। একটি এয়ারটাইট পরিস্কার জারের মধ্যে রেখে দিন। নষ্ট হবে না।

১৫. এছাড়া প্যানক্রিয়াটাইটিস রোগের পরে ক্ষতিগ্রস্ত প্যানক্রিয়াস (অগ্ন্যাশয়)-এর ক্ষত সারাতে আমলকি খুবই কার্যকর।

১৬. ডায়াবেটিস, ক্যান্সার, প্রদাহ এবং কিডনি রোগ সারাতে আমলকির বিশেষ গুণ রয়েছে। আমলকির ফল, পাতা ও ছাল থেকে তৈরি পরীক্ষামূলক ওষুধে এইসব রোগ নিরাময়ের প্রমাণ মিলেছে।

১৭. আমলকি মানুষের রক্তের কোলেস্টেরলের মাত্রা হ্রাস করতে পারে বলে প্রমাণ রয়েছে।

১৮. রিপোর্ট বলছে, ডায়াবেটিক ইঁদুরের ওপর চালানো এক গবেষণায় দেখা গেছে, আমলকির রস রক্তের চিনির মাত্রা কমাতে সাহায্য করে। লিভারের কর্মক্ষমতা পুনরুদ্ধারে সাহায্য করতে পারে।

কাঁচা রসুনের ১০টি বিস্ময়কর ব্যবহার যা উপকারে আসবে আপনার

কাঁচা রসুনের ১০টি বিস্ময়কর ব্যবহার যা উপকারে আসবে আপনার

তরকারির সাদ বাড়ানো কাঁচা রসুনের রয়েছে নানা উপকার। কিন্তু আমরা অধিকাংশই বিষয়টি জানি না।

রসুনের রয়েছে প্রচুর উপকারিতা। হৃৎপিণ্ড ভালো রাখতে অনেকেই খালি পেটে কাঁচা রসুন খেয়ে থাকেন। কিন্তু কাঁচা রসুনের আর কোন ব্যবহার জানেন কি আপনি? যেমন, কাঁচা রসুন ব্রণ বা গলা ব্যথা সারায় দ্রুত, চুল পড়া কমিয়ে নতুন চুল গজায়, আবার বেশী মাছ ধরতে বা আঠা হিসাবেও আছে এর ব্যবহার! চলুন, জেনে নিই কাঁচা রসুনের এমনই বিস্ময়কর ১০টি ব্যবহার।

১. জ্বর ঠোসা
জ্বর হলে, বিশেষ করে রাতে জ্বর হতে থাকলে ঠোঁটের কোণে জ্বর ঠোসা অনেকেরই হয়। আর এতে মারাত্মক ব্যথাও হয়। জ্বর ঠোসা সারাতে কাঁচা রসুনের রস আক্রান্ত স্থানে লাগান। ব্যথা কমবে আর সেরেও যাবে দ্রুত।

২. ব্রণ
দ্রুত ব্রণ সারাতে বা ব্রণের ব্যথা কমাতে আক্রান্ত স্থানে কাঁচা রসুন বা কাঁচা রসুনের রস লাগান। দ্রুত নিরাময় হবে।

৩. পায়ের চুলকানি
সারাদিন জুতো পরে থাকার পর অনেকেরই পায়ে র‍্যাশ ও চুলকানি হয়। এটা সারাতে উষ্ণ পানিতে রসুন ও সামান্য লবণ দিয়ে পা ভিজিয়ে রাখুন আধা ঘণ্টা। তারপর সাবান ও সাধারণ পানি দিয়ে ধুয়ে নিন।

৪. গলা ব্যথা
দ্রুত গলা ব্যথা নিরাময় করতে এক কোয়া কাঁচা রসুন চুষে চুষে খেয়ে নিন। গন্ধ ভালো না লাগলে এরপর দুধ খেয়ে নিন এক গ্লাস। কাঁচা রসুনের রস এভাবে আস্তে আস্তে খেলে তা গলা ব্যথায় খুবই উপকারী।

৫. ত্বকের সমস্যা
ত্বকের যে কোন সমস্যা যেমন ফোঁড়া বা ফাংগাল ইনফেকশন ইত্যাদি সারাতে রসুন খুবই সহায়ক। কেবল আক্রান্ত সাথে কাঁচা রসুনের রস লাগালেই হবে। ১০/১৫ মিনিট রেখে ধুয়ে ফেলবেন।

৬. হাইপারটেনশন
এই সমস্যা নিরাময়ে রোজ সকালে খালি পেটে কয়েক কোয়া থেঁতো রসুন খেয়ে নিন।

৭. বেশি মাছ ধরতে
মাছ ধরতে খুব ভালোবাসেন? বেশী মাছ ধরার জন্য টোপের মাঝে দিয়ে দিন কাঁচা রসুন। লোভে লোভে প্রচুর মাছ উপস্থিত হবে।

৮. গাছ রক্ষায়
পোকামাকড়ের হাত থেকে গাছ রক্ষায় রসুন দারুণ উপকারী। মিহি থেঁতো করা কাঁচা রসুন, পানি ও সামান্য তরল সাবান একসাথে মিশিয়ে স্প্রে বোতলে ভরে রাখুন। এটা কিছুদিন পর পর গাছে স্প্রে করুন পোকামাকড় দূরে রাখতে।

৯. আঠা হিসাবে!
রসুন ধরার পর লক্ষ্য করেছেন যে হাত কেমন আঠা আঠা হয়ে যায়? কাগজ সহ ছোট খাট অনেক কাজেই আপনি আঠা হিসাবে ব্যবহার করতে পারেন রসুন!

১০. নতুন চুল গজাতে
চুল পড়ে যাচ্ছে খুব? মাথায় নতুন চুল গজাতে আক্রান্ত স্থানে নিয়মিত রসুন ঘষুন। সাড়া রাত রেখে সকালে ধুয়ে ফেলুন। কিছুদিনের মাঝেই নতুন চুল গজাবে।

Sunday, May 28, 2017

আসুন জেনে নিই গলা থেকে মাছের কাঁটা সহজে নামানোর ৮টি উপায়।

আসুন জেনে নিই গলা থেকে মাছের কাঁটা সহজে নামানোর ৮টি উপায়।

গলায় মাছের কাঁটা বিঁধলে সবার মনে অসম্ভব অস্বস্তির সৃষ্টি হয়। যা খুবই পীড়াদায়ক। তাই গলায় আটকা মাছের কাঁটা নামানোর উপায় সম্পর্কে আমাদের জ্ঞাত থাকা দরকার।  আসুন জেনে নিই গলা থেকে মাছের কাঁটা সহজে নামানোর ৮টি উপায়।

১. সাদা ভাত : গলায় আটকা মাছের কাঁটা সাদা ভাত খেয়ে খুব সহজে নামানো যায়। এ জন্য আপনাকে ভাতকে ছোট ছোট বল বানিয়ে নিতে হবে। তারপর পানি দিয়ে গিলে ফেলতে হবে। এতে সহজে গলায় আটকা মাছের কাঁটা নেমে যাবে। মনে রাখবেন, শুধু ভাত খেলে কিন্তু কাঁটা নামবে না।

২. হোমিওপ্যাথি চিকিৎসা : গলায় আটকা মাছের কাঁটা নামানোর সর্বাধিক কার্যকরী চিকিৎসা হচ্ছে হোমিওপ্যাথি। এ জন্য আপনাকে নিকটস্থ ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে।

৩. পানি পান করুন : গলায় মাছের কাঁটা আটকে গেলে পানি পান করুন। পারলে হালকা গরম পানির সঙ্গে সামান্য পরিমাণ লবণ মিশিয়ে পান করুন। এতে গলায় আটকা মাছের কাঁটা নরম হয়ে নেমে যায়।

৪. কলা খান : গলায় মাছের কাঁটা বিঁধলে দেরি না করে পারলে চটজলদি একটি কলা খান। কলা খেতে খেতে কখন যে কাঁটা নেমে যাবে তা আপনি টেরও পাবেন না।

৫. লেবু খান :  গলায় মাছের কাঁটা আটকে গেলে এক টুকরা লেবু নিন। তাতে একটু লবণ মাখিয়ে চুষে চুষে এর রস খান। দেখবেন কাঁটা নরম হয়ে নিমিষেই নেমে গেছে।

৬. অলিভ ওয়েল খান : গলায় কাঁটা বিঁধেছে? তাহলে মোটেই দেরি না করে একটু অলিভ অয়েল খান। এতে কাঁটা পিছলে গলা থেকে নেমে যাবে।

৭. ভিনেগার খান : পানির সঙ্গে সামান্য পরিমাণ ভিনেগার মিশিয়ে পান করলে গলায় আটকা মাছের কাঁটা খুব সহজে নেমে যায়। এটি ঠিক লেবুর মতো কাজ করে।

৮. কোকাকোলা পান করুন : গলায় আটকা কাঁটা নামানোর আধুনিক পদ্ধতি হচ্ছে কোকাকোলা। গলায় কাঁটা আটকার সঙ্গে সঙ্গে এক গ্লাস কোক পান করলে তা নরম হয়ে নেমে যায়। এ ছাড়া শুকনো মুড়ি খেলেও এর কার্যকরী সমাধান পাওয়া যায়।

Saturday, May 27, 2017

দাড়ি ভালো গজাবে যে ৯টি সহজ উপায়ে

দাড়ি ভালো গজাবে যে ৯টি সহজ উপায়ে

অনেক পুরুষই দাড়ি রাখতে ভালোবাসেন। দাড়ি-গোঁফকে গর্বের বিষয়ও মনে করেন অনেকে। তাই হয়তো ‘দ্রুত কীভাবে দাড়ি বড় করা যায়’ এটি গুগল সার্চের জনপ্রিয় বিষয়। উইকিহাউ অবলম্বনে ইন্ডিয়া টাইমস বাতলে দিয়েছে দ্রুত দাড়ি বড় করার কিছু প্রাকৃতিক উপায় ।

১. আমলকীর তেল দ্রুত দাড়ি গজাতে সাহায্য করে। ১৫ থেকে ২০ মিনিট আমলকীর তেল দিয়ে মুখ ম্যাসাজ করুন। এরপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

২. দিনে দুবার মৃদু ক্লিনজার দিয়ে মুখ ধুতে হবে। মুখ ধোয়ার সময় হালকা গরম পানি ব্যবহার করুন। পরিষ্কার ত্বক দাড়ির বৃদ্ধিকে বাড়িয়ে দেবে।

৩. ইউক্যালিপটাস দাড়ি বড় করতে সাহায্য করে। ইউক্যালিপটাস সমৃদ্ধ ময়েশ্চারাইজার দিয়ে ত্বক ম্যাসাজ করুন।

৪. দাড়ি ভালোভাবে এবং দ্রুত গজানোর জন্য কিন্তু ভালোভাবে ঘুম হওয়া জরুরি। এটি ক্ষতিগ্রস্ত কোষকে পুনর্গঠনে সাহায্য করে।

৫. কিছু ভিটামিন এবং মিনারেল দ্রুত দাড়ি গজাতে সাহায্য করে। খাদ্যতালিকায় ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন সি এবং ভিটামিন ই-সমৃদ্ধ খাবার রাখুন।

৬. প্রতিদিন ২ দশমিক ৫ মিলিগ্রাম বায়োটিন সাপ্লিমেন্ট গ্রহণ করুন। এটি চুল গজাতে কাজে দেবে। তবে যেকোনো ওষুধ গ্রহণের আগে চিকিৎসকের পরামর্শ নিন।

৭. মানসিক চাপ কম থাকলে দাড়ি দ্রুত গজায়। তাই ধ্যান করে বা যোগব্যায়াম করে মানসিক চাপ কমানোর চেষ্টা করুন।

৮. প্রোটিন-সমৃদ্ধ খাবার খাদ্যতালিকায় রাখুন। মাছ, মাংস, ডিম বাদাম ইত্যাদি খান। এতে দাড়ি দ্রুত গজাবে।

৯. মুখের ম্যাসাজ রক্তের চলাচলকে বাড়ায়। এটি চুল গজাতে সাহায্য করে। তাই প্রায়ই মুখে ম্যাসাজ করুন। এ ছাড়া ছয় মাস পরপর দাড়ি ট্রিমিং করুন।

Thursday, May 4, 2017

কাঁচা মরিচের উপকারিতা ....

কাঁচা মরিচের উপকারিতা ....

☯ গরম কালে কাঁচা মরিচ খেলে ঘামের
মাধ্যমে শরীর ঠান্ডা থাকে ।
.
☯ প্রতিদিন একটি করে কাঁচা মরিচ
খেলে রক্ত জমাট বাধার
ঝুঁকি কমে যায় ।
.
☯ নিয়মিত কাঁচা মরিচ খেলে হৃদপিণ্ডের বিভিন্ন
সমস্যা কমে যায় ।
.
☯ কাঁচা মরিচ মেটাবলিসম বাড়িয়ে
ক্যালোরি
পোড়াতে সহায়তা করে ।
.
☯ কাঁচা মরিচে প্রচুর পরিমাণে
অ্যান্টিঅক্সিডেন্ট বিটা ক্যারোটিন আছে
যা কার্ডোভাস্ক্যুলার সিস্টেম কে কর্মক্ষম
রাখে ।
.
☯ নিয়মিত কাঁচা মরিচ খেলে রোগ প্রতিরোধ
ক্ষমতা বাড়ে ।
.
☯ কাঁচা মরিচ রক্তের কোলেস্টেরল কমায় ।
.
☯ কাঁচা মরিচে আছে ভিটামিন এ যা হাড়,
দাঁত ও মিউকাস মেমব্রেনকে ভালো রাখতে সহায়তা
করে ।
.
☯ কাঁচা মরিচে প্রচুর পরিমাণে
ভিটামিন সি আছে যা মাড়ি
ও চুলের সুরক্ষা করে ।
.
☯ নিয়মিত কাঁচা মরিচ খেলে নার্ভের
বিভিন্ন সমস্যা কমে ।
.
☯ প্রতিদিন খাবার তালিকায় অন্তত
একটি করে কাঁচা মরিচ রাখলে
ত্বকে সহজে বলিরেখা পড়ে না ।
.
☯ কাঁচা মরিচে আছে ভিটামিন সি ।
তাই যে কোনো ধরণের কাটা-ছেড়া
কিংবা ঘা শুকানোর জন্য কাঁচা মরিচ
খুবই উপকারী ।
.
☯ কাঁচা মরিচের অ্যান্টিঅক্সিডেন্ট ও
ভিটামিন সি শরীরকে জ্বর, সর্দি,
কাশি ইত্যাদি থেকে রক্ষা করে।