Showing posts with label দাম্পত্যজীবন. Show all posts
Showing posts with label দাম্পত্যজীবন. Show all posts

Tuesday, November 26, 2019

প্রেগন্যান্ট...মেয়েদের বিয়ের পরের জীবন

প্রেগন্যান্ট...মেয়েদের বিয়ের পরের জীবন


প্রেগন্যান্ট...মেয়েদের বিয়ের পরের জীবন নিয়ে কিছু কথা, দয়া করে খারাপ মন মানসিকতা নিয়ে পড়বেন না…

মেয়েটি প্রেগন্যান্ট হয়ে দিনে ২০-৩০ বার বমি আর নানান শারীরিক সমস্যায় ভুগছে।

খেতে বসলে পেটে বাচ্চা লাথি মারে, খেতে পারেনা। রাতে ঘুমাতে গেলে যন্ত্রনায় ছটফট করে,ঘুম আসেনা। সারা দিন শরীরটা কেমন যেন করে।বসতে গেলে,শুইতে গেলে,হাটতে গেলে মাথাটা কেমন যেন ঝিমঝিম করে।

আবার মনের ভিতর ভয়ও করে। কি হবে? পারবো তো সব সামলিয়ে উঠতে ?

এভাবে নয় মাস কেটে যায়। হঠাৎ প্রসব বেদনা উঠে। চারদিকে বিষাদের ছায়া,বাঁচবে তো মেয়েটি, আর অনাগত শিশুটি ?

মৃত্যুকে হাতে নিয়ে মেয়েটি শুয়ে পড়ে। জরায়ু ছিড়ে স্রোতের মত রক্ত ঝরে। চিৎকার করে উঠে মেয়েটি, যেন পৃথীবিটা তার অবস্থানে নেই। সে সুর্যের আলো যেন আজ ক্ষীণ দেখাচ্ছে।

প্রচন্ত আলোতেও সব কিছু কেমন যেন আবছা লাগছে। চারদিকে তাকায়। আপন মানুষগুলোকে খামছে ধরে। যেন মৃত্যুর হাত থেকে বাঁচার আকুতি জানাচ্ছে।

বাচ্চাটি পৃথীবির মুখ দেখে। সবাই বাচ্চাকে নিয়ে কত আনন্দ উল্লাস করে। নতুন নতুন জামা কিনে নিয়ে আসে। বাচ্চাকে নিয়ে হাজারো স্বপ্নের বীজ বপন হয়।

কে কি নামে ডাকবে তা ঠিক করতে হুলস্থুল অবস্থা শুরু হয়ে যায়। আত্মীয়় কুটুমরা বাচ্চার এ গালে, ও গালে চুমু খায়।

মেয়েটি বাচ্চার দিকে তাকিয়ে মুচকি হাসে। কে জানে সেই হাসির মাঝেও কত বেদনা লুকিয়ে আছে।

নবাগত অতিথিকে পেয়ে সবাই মেয়েটির কথা বেমালুম ভুলে যায়।

মেয়েটি সেই ময়লা বেডে শুয়ে থাকে। মুখ ফুটে তার শরীরের অবস্থার কথা বলতে পারেনা। কিছুটা ভয়ে, কিছুটা লজ্জায়।

সংসারের সব কিছুর জন্য সবার হাতে টাকা থাকে, শুধু মেয়েটির চিকিৎসার জন্য কারো পকেটে টাকা থাকেনা।

ঝরে যাওয়া রক্তের পরিপূর্ণতার জন্য প্যাকেটে প্যাকেটে দুধ আসেনা। বাচ্চা গর্ভে থাকাকালীনও মেয়েটি কারো কদর পায়নি। না মায়া–দরদ, না একটু পুষ্টিকর খাবার। তবু সবার আক্ষেপ বাচ্চাটা আরেকটু মোটা হলে ভাল হতো।

কেউ বাচ্চার মায়ের কথা ভাবলো না। কি দিয়েছে বাচ্চার মাকে ??

দুধ,কলা,মাখন,কি পেয়েছে মেয়েটি ?

তিন বেলার ভাত মাছ আর সবজি ছাড়া কতটুকু পেয়েছে ?

শাড়ি খানা মলিন, মুখখানা আরো মলিন। হাতে ফোসকা ধরে গেছে। আগের মত আর মোলায়েম হাতখানা নেই বলে স্বামীর কাছেও সে অনাদৃত।

সেই লাবণ্য নেই বলে, শ্বাশুড়ী মাঝে মাঝে লোকদের কাছে বুড়ি বউ বলে সম্বোধন করে। দূর থেকে মেয়েটি শুনে। কিচ্ছু বলেনা। কাকে বলবে ??

স্বামীকে !! সে এসব কথাতে এখন কান দেয়না। এসব নাকি ন্যাকামী। দু দিন হতেই শাশুড়ী আর ননদের আক্ষেপ,বউটা এখনো রান্না ঘরে আসছেনা কেন?

মেয়েটি হাটতে পারেনা।হাটতে গেলে মনে হয় এই বুঝি পরান পাখি উড়ে গেল। লজ্জাস্থান থেকে এখনো রক্ত ঝরছে। কাতরাতে কাতরাতে মেয়েটি রান্না ঘরে আসে।

ননদ আর শাশুড়ী হুংকার দিয়ে বলে, বাচ্চা কি আমরা জম্ম দেয়নি? শুধু তুমিই মা হয়েছে ?

অসহায় চাতক পাখিটির মত মেয়েটি ভাবে পাখির ও তো একটা জায়গা আছে। এখানে ভাল না লাগলে অন্যত্র উড়ে যায়। কিন্তু, আমার!! বাবা মাকে ছেড়ে আসলাম। ভাইটিও নেই, যাকে একটু মনের কথা বলবো। স্বামী এখন এসব বুঝে না। ও নাকি কারো সাথে তর্ক করতে পারবেনা। সকালে যায় আর রাতে ফিরে।

মেয়েটি রান্না শেষ করে খাটে গিয়ে বুকে বালিশ দিয়ে টপটপ করে চোখের পানি ফেলে। ইচ্ছে করে স্বামীর কোলে শুয়ে একটু ঘুমাবে।

কিন্তু, সে তো এখন স্বামী না, বাচ্চার বাবা। তার অনেক দায়িত্ব। বাবা মাকে খুশি করতে হয়, অফিসকে খুশি করতে হয়,বন্ধু বান্ধবকে খুশি করতে হয়।

আর আমি? আমি তো স্ত্রী। আমাকে খুশি না করলেও চলবে। আমি তো আপন কেউ না।

সমাজের মানুষ বলে “পরের মেয়ে”।

ইচ্ছে করে চিৎকার দিয়ে কান্না করতে। পরক্ষণেই মেয়েটি ভাবে ওরা কি ভাববে? শরীরটা ভাল নেই। খেতে ইচ্ছে করেনা।

বুকে দুধ আসেনা। বাচ্চাটার শুকনো মুখের দিকে তাকিয়ে পাড়া প্রতিবেশি আলগা দরদ নিয়ে বলে “মাইয়াডার কারনে বাচ্চাটাও শুকিয়ে যাচ্ছে”।

হায়রে মানুষ, হায়রে সমাজ। শাশুড়ী, ননদ, অমুকের বউ বা তমুকের মেয়ে, সবাই তো নারী। অথচ, কেউ এই মেয়েটির কষ্টের কথা বুঝলো না। কেউ চিন্তাও করলো না , “মা বাঁচলেই তো বাচ্চা বাঁচে”।

মেয়েটি অভিমান নিয়ে শুয়ে থাকে। রাতে খায় না। স্বামী বাসায় এসে চেঁচিয়ে বলে “তোমার কারনে যদি আমার বাচ্চার কিছু হয়, তাহলে খবর আছে” |

এবার মেয়েটি দাঁত-মুখ খিছিয়ে বলে “হুম,কি খবর করবে ?
খবর নিয়েছো একবারও আমার ??

এটা শুনেই পাশের লোকরা বলে “কত্ত বড় বেয়াদপ মেয়ে”।

সব লাঞ্চনা-বঞ্চনার পরও মেয়েটি তার স্বামীকে ছাড়া কিছুই ভাবতে পারেনা। দিনের পর দিন অপেক্ষা করে, কবে তার স্বামীটি তাকে বুঝবে। কবে তাকে বুকে টেনে নিবে। দিন যায়, দিন আসে। হতভাগা মেয়েটির আর সুদিন ফেরেনা।

এভাবেই অনাদরে, অবহেলায় একটা মেয়ে তার জীবনকে তিলে তিলে শেষ করে দেয়।

আমরা মাঝে মাঝে তাদেরকে মায়ের জাতি,বোনের জাতি,বউয়ের জাতি বলে সান্ত্বনা দিই। কিন্তু সান্ত্বনায় আর কাজ হয়না। চল্লিশ বছরের মেয়েটিকে দেখতে এখন পয়ষট্রি বছরের বুড়ি লাগে। তাতেও সমাজের আক্ষেপ,কেন এত বুড়ি লাগে !

ভাবুন তো, আপনাকে যদি এভাবে অবহেলা করা হতো, তবে কেমন লাগতো?

ভালবাসার মানুষগুলোকে ভালবেসে কাছে রাখা যায় না কি?

নারীদের প্রতি সহমর্মিতা আর ভালবাসার মোড়কোম্মচন হোক আপনাকে দিয়ে,আমাকে দিয়ে। তবেই সমাজ বাঁচবে। বাঁচবে মানবতা।

Thursday, November 21, 2019

দাম্পত্য জীবনে ভালবাসা বৃদ্ধির কয়েকটি সহজ উপায়:

দাম্পত্য জীবনে ভালবাসা বৃদ্ধির কয়েকটি সহজ উপায়:


দাম্পত্য জীবন মূলত: স্বামী ও স্ত্রীর পারস্পপারিক ভালবাসা, দয়া-মমতা, আস্থা ও বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত থাকে। এ বিষয়গুলো দাম্পত্য জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অনেক স্বামী-স্ত্রী এ বিষয়ে অজ্ঞতা বা অবহেলার কারণে সময়ের ব্যবধানে তারা দাম্পত্য জীবনের উষ্ণতা ও আবেদন হারিয়ে ফেলে। ফলে দুজনের মাঝে দূরত্ব সৃষ্টি হয় এবং অবশেষে ঈমানী দুর্বলতা, কু প্রবৃত্তির তাড়না এবং শয়তানের কুমন্ত্রণায় তারা ভিন্ন পথ খুঁজা শুরু করে।
ফুল বাগানের যদি যথাযথ পরিচর্যা না করা হয় তাহলে যেভাবে তাতে সজীবতা ও সৌন্দর্য বজায় থাকে না ঠিক তেমনটি দাম্পত্য জীবনের যথাযথা পরিচর্যা না হলে সেটাও তার শান্তি ও সৌন্দর্য হারাতে থাকে।

তাই নিম্নে অতি সংক্ষেপে দাম্পত্য জীবনে ভালবাসা বৃদ্ধির ১২টি সহজ উপায় তুলে ধরা হল:
১) বাড়ীতে প্রবেশ করার সময়, বাহির হওয়ার সময়, সফর থেকে ফিরে আসার সময় বা টেলিফোনে কথা বলার সময় সালাম বিনিময় করা ও উষ্ণ অভিনন্দন জানানো।
২) উপহার বিনিময় করা। ঈদ বা যে কোন পারিবারিক আনন্দ বা অন্য যে কোন সময়।
৩) হাসি মুখে সাক্ষাৎ করা ও কথা বলা। গোমড়া মুখ দেখলে ভাল মনও খারাপ হয়ে যায়।
৪) পরস্পরের কথা মন দিয়ে শোনা এবং তাতে অনুভূতি প্রকাশ করা।
৫) কোন কিছু ভাল লাগলে তার প্রশংসা করা। যেমন, সুন্দর পোশাক, সাজ-গোঁজ, বিশেষ কোন কথা, বিশেষ কোন কাজ বা চারিত্রিক গুণ ইত্যাদি।
৬) ভালবাসার কথা মুখে প্রকাশ করা। এ ক্ষেত্রে বাড়িয়ে বললেও কোন সমস্যা নাই।
৭) একজন রাগ করলে অপরজন চুপ থাকা। রাগ কমলে বিষয়টি নিয়ে শান্তভাবে কথা বলা। প্রয়োজনে ক্ষমা চাওয়া।
৮) স্বামী-স্ত্রী যে কেউ হঠাৎ কোন ভুল করে ফেললে সেটাকে ক্ষমা করে দেয়া এবং বারবার সেটা তার সামনে পেশ করে তাকে বিব্রত না করা।
৯) পারিবারিক ভবিষ্যৎ পরিকল্পনা, সন্তান প্রতিপালন ইত্যাদি বিষয়ে দুজনে পরামর্শ করা।
১০) স্ত্রীর গৃহস্থালির কাজে যথা সম্ভব সাহায্য করা।
১১) অসুখ-বিসুখ, মানসিক অস্থিরতা বা স্ত্রীর গর্ভ ধারণ ইত্যাদি ব্যক্তিগত বিষয়ে একে অপরের প্রতি সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশ করা।
১২) একে অপরকে সুখী করার মানসিকতা নিয়ে আচরণ করা ও পারস্পারিক শ্রদ্ধা বোধ বজায় রাখা। 

গ্রন্থনায়: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
fb id: AbdullaahilHadi
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদী আরব

Friday, October 25, 2019

চার ধরনের মেয়ে বিয়ে করলে সংসারে সুখ হবে না

চার ধরনের মেয়ে বিয়ে করলে সংসারে সুখ হবে না

চার ধরনের মেয়েকে বিবাহ করো না!
হযরত ইমাম গাজ্জালী (রহঃ) বলেন, চার ধরনের মেয়ে বিয়ে করলে সংসারে সুখ হবেনাঃ 

(১) "আহেরা" :- আহেরা হল তারা, যারা রূপের চর্চা করে মানুষকে দেখানোর জন্য এই জাতীয় মেয়ে যারা বিয়ে করবে তাদের সংসারে সুখ হবে না।

(২) "নাদিছা" :- নাদিছা তাদের বলা হয়, যারা শুধু রূপের চর্চা করেনা বরং রূপের অহংকারও করে বললে বুঝতে পারবেন চামড়া একটু ফর্সা, তাদের পাশে যদি কালো মেয়ে যায়, তারা তাকে মেয়েই মনে করে না। এত অহংকার ওদের মনে এদের বিয়ে করলে সংসারে সুখ হবে না।

(৩) "মুত্তালিহা" :- মুত্তালিহা বিশ্লেষণ করতে গেলে আগে তাদের পরিচয় দেয়া লাগবে। স্ত্রীদের মধ্যে ২টা ভাগ আছে....
১) যারা বলে তুমি আমায় কি দিয়েছো...?
২) আমি বলেই তোমার ভাত খাচ্ছি......! তারা স্বামীর অবাধ্য হয়, স্বামীকে খোটা দেয় কারো বুঝতে বাকি আছে ভাই, এ জাতীয় মেয়ে দ্বারা কখনও সংসারে সুখ আসতে পারে না।

(৪) "মুবারিয়া":- মুবারিয়া হল তারা, যারা স্বামী কাছে থাকলে ভাল আর স্বামী না থাকলে আরো ভালো। স্বামীর ইজ্জত মান সম্মান সব গেলেও তারা বেহায়াপনা বেপর্দায় চলাফেরা করে। এ জাতীয় মেয়েরা সংসারে বিদ্যুৎ গদিতে আগুন জ্বালায়!

এই সমস্ত মহিলাদের থেকে মহান আল্লাহ পাক আমাদের সবাইকে হিফাযত করুন এবং নেক স্ত্রী দান করে দুনিয়া ও আখিরাতে কামিয়াবী করুন,,

_______আমিন

Monday, September 30, 2019

আমি মেয়ে হয়ে লিখলাম,কাকে বিয়ে করবেন?

আমি মেয়ে হয়ে লিখলাম,কাকে বিয়ে করবেন?



শতকরা ৫০ জন মেয়ে খুঁজে পাওয়া
যাবে না, যারা বাসর রাত্রে স্বামীর বুকে হাত রেখে এই কথাটি স্বামীকে সত্যি করে বলতে পারবে যে, আমি
তোমাকে সেই (সতীত্ব) যৌবন আজ
উপহার দিলাম, যেই (সতীত্বে) যৌবনে
কলংকের কোনো দাগ লাগেনাই।
আমি তোমাকে এমন একটি দেহ আজ উপহার দিলাম, যেই দেহতে
অতীত জীবনে কোনো পর পুরুষের হাত লাগে নাই।
বর্তমান যুগে বউ পাওয়া সহজ,কিন্তু সতী একজন নারী পাওয়া বড়ই কঠিন!
★ একটু পড়লে বুঝতে পারবেন।
একদিন মেয়ে তার মাকে প্রশ্ন করলঃ
'' মা , আমি কিভাবে আমার জন্য একজন ভাল ছেলে খুঁজবো উত্তরে মা বললেনঃ কুরআন কারিমে আল্লাহ পাক বলেছেনঃ
'' ভাল নারীর জন্য ভাল পুরুষ ,
ভাল পুরুষের জন্য ভাল নারী ,
আর, খারাপ নারীর জন্য খারাপ পুরুষ , খারাপ পুরুষের জন্য খারাপ নারী ''

(সূরা আন-নূর আয়াত ২৬ দেখুন)
" কাজেই তুমি ভাল ছেলের
চিন্তা মাথা থেকে ঝেরে ফেল ,
নিজে ভাল মেয়ে হয়ে গড়ে উঠো ,
ভাল ছেলে আপনা আপনিই
এসে তোমাকে ধরা দিবে।

Saturday, October 6, 2018

শালীনতা ও লজ্জাশীলতাকে ইসলাম এমন গুরুত্ব প্রধান করেছে যার তুলনা অন্য কোন ধর্ম ও সভ্যতায় খুঁজে পাওয়া যাবে না

শালীনতা ও লজ্জাশীলতাকে ইসলাম এমন গুরুত্ব প্রধান করেছে যার তুলনা অন্য কোন ধর্ম ও সভ্যতায় খুঁজে পাওয়া যাবে না

হায়া ও লজ্জাশীলতাকে বলা হয়েছে ঈমানের অঙ্গ। মাহরাম ছাড়া আন্য নারী-পুরুষের মধ্যে ইসলাম কঠোরভাবে পর্দার বিধান ফরজ করেছে, যা পালন করা নারী-পুরুষ উভয়ের জন্য অবশ্য কর্তব্য এবং যা তরক করা কবীরা গোনাহের কারণ।

কালামে পাকে ইরশাদ হয়েছে -

وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِن وَرَاء حِجَابٍ ذَلِكُمْ أَطْهَرُ لِقُلُوبِكُمْ وَقُلُوبِهِنَّ.

আর যখন তোমরা নবীর পত্নীগণের কাছে কোন প্রয়োজনীয় সামান চাও তখন পর্দার আড়াল থেকে চাইবে; সেটাই তোমাদের এবং তাদের অন্তরের জন্যে অধিকতর পবিত্রতার কারণ। [আহযাব: আয়াত ৫৩]

যেহেতু প্রসঙ্গ ছিলো নবীগৃহের সেহেতু উম্মাহাতুল মুমিনিনের কথা বলা হয়েছে, অন্যথায় মুমিনীন-মুমিনাত জন্যই এ হুকুম।

যেমন নিচের আয়াতে এসেছে-

يَا أَيُّهَا النَّبِيُّ قُل لِّأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاء الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِن جَلَابِيبِهِنَّ ذَلِكَ أَدْنَى أَن يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا.

হে নবী! বলুন আপনার পত্নীগণকে ও কন্যাগণকে এবং মুমিনদের নারীগণকে, তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের উপর টেনে নেয়। এতে তাদেরকে চেনা সহজ হবে। ফলে তাদেরকে উত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। [আহযাব: আয়াত ৫৯]
✍
এ আয়াতে পরিষ্কারভাবে সমস্ত মুমিন নারীকে আদেশ করা হয়েছে যেন তারা প্রয়োজনে ঘর থেকে বের হওয়ার সময় পর্দা রক্ষা করে বের হয়, যার একটি উপায় এই যে, যে চাদর দ্বারা সমস্ত শরীর ঢাকা হয়েছে তা দ্বারা (চক্ষু ছাড়া) পুরা চেহারাও ঢেকে নেবে। কারণ মুনাফিকরা পথেঘাটে নারীদের উত্তক্ত করতো। তাই আল্লাহ তা'আলা পর্দার এই হিকমত বয়ান করেছেন যে, মুমিন নারীরা যখন পর্দার সঙ্গে বের হবে তখন বখাটেরা বুঝতে পারবে যে, এরা শরীফ ও আবরুবতী নারী। তখন তাদের অন্তরে আল্লাহ তা'আলা সমীহ সৃষ্টি করে দেবেন, ফলে তাঁরা পর্দাবতী নারীদের উত্তক্ত করার দুঃসাহস করবে না।
✍
পক্ষান্তরে বেপরদা অবস্থায় বের হলে শয়তান দুষ্টলোকের অন্তরে আরো বেশী করে কুপ্রবৃত্তি জাগিয়ে তোলে, ফলে নারীরা তাদের আরো বেশী উত্তক্তির শিকার হয়।
✍
বস্তুত পর্দাব্যবস্থা ইসলামের এমনই কল্যাণময় বিধান যা অমুসলিম চিন্তানায়কগণও এখন স্বীকার করতে বাধ্য হচ্ছেন। এটা নারী-পুরুষ উভয়ের নৈতিক পবিত্রতার জন্য যেমন জরুরি তেমনি নারীর আবরু রক্ষার জন্যও অপরিহার্য।
✍
পাশ্চাত্যের নারীসমাজ, যাদের তথাকথিত স্বাধীনতার চাকচিক্য আমরা বিভ্রান্ত হই, লুণ্ঠিত সম্ভ্রম ও আবরু- মর্যাদা জন্য আজ শুধু আহাযারী করছে। ইসলামের পর্দাব্যবস্থা তাদেরকে এমনই মুগ্ধ করেছে যে, শুধু এ কারণে বহু নারী ইসলাম গ্রহণ করেছে। তারা মুক্ত কন্ঠে স্বীকার করেছে যে, পর্দার আড়ালে নিজেদের তারা শুধু নিরাপদই বোধ করছে না, সম্মানিতও বোধ করছে। পরিসংখ্যানেও দেখা যায়, ইউরোপ-আমেরিকায় ইসলাম গ্রহণের ক্ষেত্রে পুরুষের চেয়ে নারীর সংখ্যাই বেশী।
✍
পর্দা সম্পর্কে মুমিন নর-নারী উভয়ের উদ্দেশ্যে কুরাআনের একটি সাধারণ নির্দেশ এই-

قُل لِّلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ. وَقُل لِّلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا.....

মুমিন পুরুষদের বলুন, তারা যেন নিজেদের দৃষ্টি অবনত রাখে এবং নিজেদের যৌনাঙ্গর হেফাযত করে। এটাই তাদের পবিত্রতার জন্য অধিকতর সহায়ক। নিঃসন্দেহে আল্লাহ তাদের কর্ম সম্পর্কে পূর্ণ অবগত আছেন। আর বলুন মুমিন নারীদেকে, বলুন যেন তারা তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের লজ্জা স্থানের হেফাজত করে এবং নিজেদের শোভা প্রকাশ না করে, তবে যা এমনিতেই প্রকাশ পেয়ে যায়।
[ আন-নূর: আয়াত ৩০-৩১]
✍
বলা বাহুল্য যে, মানবসমাজ এবং বিশেষ করে মুসলিম সমাজ নারী-পুরুষ নির্বিশেষে আজ যে ভয়াবহ নৈতিক অবক্ষয়ের শিকার, সর্বোপরি নারীদের জান ও আবরু- ইজ্জতের যে মর্মান্তিক নিরাপত্তাহীনতা তার প্রধান কারণই হচ্ছে পর্দাহীনতা। যিনি সৃষ্টি করেছেন তিনি যে বিধান দিয়েছেন তা অমান্য হয়ত করা যাবে, তবে এর খেসারত আমাদেরই দিতে হবে ।
✍✍✍
আল্লাহ তা'আলা সবাইকে সঠিক বুঝ ও সমঝ দান করুন। আমিন।

স্ত্রীদের প্রতি দয়া ও কোমলতা প্রদর্শন করুণ এবং হিংস্রতা থেকে দূরে থাকুন!

স্ত্রীদের প্রতি দয়া ও কোমলতা প্রদর্শন করুণ এবং হিংস্রতা থেকে দূরে থাকুন!

✍ স্ত্রীদের সাথে খারাপ আচরণ করে, তাদের হক্ক নষ্ট করে, তাদের সাথে অন্যায় ও জুলুম অত্যাচার করে আপনি জাহান্নামে যাবেন। স্ত্রীদের সাথে খারাপ আচরণ ও জুলুম করার কারণে কোন স্ত্রী যদি তার স্বামীকে খারাপ বলে মনে করে, তাহলে আপনি যতই ইবাদত করে থাকেন না কেনো, আল্লাহর কাছেও আপনি খারাপ বলে গণ্য হবেন।
✍ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-
পূর্ণ ঈমানদার সেই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে সুন্দর। আর তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম। [তিরমিযীঃ ১১৬২]
অন্য হাদীসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-
স্বামীকে খুশী রেখে যে স্ত্রীলোক মৃত্যুবরণ করে সে জান্নাতে যাবে। [ইবনে মাযাহ, তিরমিযী ও হাকেম।]
✍ সুতরাং বুঝা যাচ্ছে যে, জান্নাতী হওয়ার জন্য স্বামী ও স্ত্রী উভয়ের জন্য উভয়ের ভালো হওয়ার সার্টিফিকেট এর প্রয়োজন আছে!
✍
হযরত আবু হুরায়রা রা.হতে বর্ণিত, তিনি বলেন-
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন-
আমার কাছ থেকে মেয়েদের সাথে সদ্ব্যবহার করার শিক্ষা গ্রহণ কর। কেননা নারী জাতিকে পাঁজরের বাঁকা হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। পাঁজরের হাড়গুলোর মধ্যে ওপরের হাড়টা সর্বাপেক্ষা বাঁকা। অতএব তুমি যদি সোজা করতে যাও, তবে ভেঙ্গে ফেলার সম্ভাবনা রয়েছে। আর যদি ফেলে রাখ তবে বাঁকা হতেই থাকবে। অতএব, নারীদের সাথে ভালো ব্যবহার কর।
[বুখারি, মুসলিম ও রিয়াদুস সালেহীনঃ ২৭৩।]
✍ স্বামী-স্ত্রী একজন আরেকজনের পোশাকের মতো। পোশাক যেমন আমাদের ইজ্জত-আব্রু হেফাজত করে ও আমাদের সৌন্দর্য বৃদ্ধি করে, স্বামী-স্ত্রীর ভূমিকাও তেমনি। আমাদের কারো পোশাক যদি কখনো ময়লা হয়, তবে সেটা যেমন আমরা একেবারে ফেলে না দিয়ে যত্ন করে পরিষ্কার করি, তেমনি স্বামী বা স্ত্রীর কারো কোন ত্রুটি থাকলে সেই কারনে তার পুরোটাই খারাপ, তার সাথে আর ভালো ব্যবহার করা যাবে না, ব্যাপারটা এমন না। বরং, স্বামী-স্ত্রী একজন আরেকজন সর্বশ্রেষ্ঠ বন্ধু হবে, একজন আরেকজনকে নেকীর কাজে সাহায্য করবে তাহলেই সম্ভব একটা সুখী পরিবার গড়ে তোলা।

সুতরাং স্ত্রীদের প্রতি দয়া ও কোমলতা প্রদর্শন করুণ এবং হিংস্রতা থেকে দূরে থাকুন।

"বাংলাদেশে" একটা ছেলে ফিজিক্যালি, সেক্সুয়ালি এডাল্ট হয় ১৫/১৭ এর মধ্যেই বা তার আগেই। মেয়েরা ১৫ এর আগেই।

"বাংলাদেশে" একটা ছেলে ফিজিক্যালি, সেক্সুয়ালি এডাল্ট হয় ১৫/১৭ এর মধ্যেই বা তার আগেই। মেয়েরা ১৫ এর আগেই।

সেখানে আমরা মেয়েদের বিয়ের বয়স নির্ধারণ করেছি ১৮, ছেলেদের ২১, কিন্তু সিস্টেম করে দিয়েছি আবার অন্য - ছেলেদের চাকরির বয়স সীমা ৩২, গ্র্যাজুয়েশন/পোষ্ট গ্র্যাজুয়েশন শেষ করতে করতে বয়স হয়ে যায় ২৫ - ২৭।

গড় আয়ু যদি ৬৫ হয়, তাহলে ৩২ বছর বয়স পর্যন্ত সে অন্যের টাকায় চলবে, এর পর স্বাবলম্বী হয়ে, মানে জব পেয়ে বিয়ে করবে ৩২ এর পর।

যে ছেলেটা সেক্সুয়ালি এডাল্ট হইলো ১৭ তে, সে বিয়ে করলো আরো ১৫ বছর পর। এই ১৫ বছর সে কি করবে?

ব্রথেলে যাবে না? প্রেমিকাকে নিয়ে লিটনের ফ্লাটে যাবে না? পার্কের চিপায় প্রেমিকার শরীরে হাত দিবে না?
দাতে দাত চেপে নিজেকে পাথর বানিয়ে রাখবে?
কতটুকু পসিবল? লজিক্যালি কত টুকু পসিবল, বোথ ফর বয়েজ অ্যান্ড গার্লস?

এই দেশে আবার রাস্তায় প্রেমিকাকে চুমু খাওয়া নিষিদ্ধ, খালি চুমু খাওয়া নিসিদ্ধ না, ছবি তোলাও নিষিদ্ধ, ছবি তুললে আপনি মাইর খাবেন, এমন কি জব যাবে।

একটা ছেলে ১৭ বছর অপেক্ষা করবে ১৭ বছরের আগের ক্ষুধা মিটানোর জন্য, যেহেতু আমরা জীব, পাথর না, আমাদের ফিজিক্যাল নিড আছে। তাই বলে ১৭ বছর অপেক্ষা করবে একটা ছেলে/মেয়ে ?

আপনি বা কেউ কি বিলিভ করেন, যে কেউ অপেক্ষা করে?

অপেক্ষা করে না দেখেই এই দেশে রেস্টুরেন্টে প্রাইভেট জোন লাগে। মিরপুর মাজার রোডে ছোট ছোট খুপরি ঘর ওয়ালা রেস্টুরেন্ট লাগে ।
পার্কে ছাতা ওয়ালা প্রাইভেসি লাগে, সবই এই সমাজ জানে, এক্সেপ্ট করে, এক্সেপ্ট না করলে এসব বন্ধ হয়ে যেত । এসবই আমরা মেনে নিচ্ছি, শুধু ছেলে স্টাব্লিশড না হওয়া পর্যন্ত বিয়ে মেনে নিতে পারছি না।

আপনি যদি এই দেশের সুপার সাকসেসফুল কোন বিজনেস ম্যান,
বা ইন্ডাস্ত্রিয়ালিস্ট এর জিবনী পড়েন,দেখবেন তারা সাকসেসফুল হয়েছে অনেক পরে, ৪০/৪৫/৫০ বছর বয়সে, আপনি কি তত দিন অপেক্ষা করবেন? মেয়ে তাদের সাথে বিয়ে দেয়ার জন্য ?

আমাদের পিতামাতা রা সব কিছু ইসলাম অনুয়ায়ী করেন, খালি এই একটা বিষয়ে উনারা ইসলাম মানেন না, সেটা হইলো বিয়ে । পাত্র ভালো জব করে না দেখে উনারা বিয়ে দেন না । অথচ ইসলাম বলেছে সাবালক হইলেই বিয়ে দিয়ে দাও ।
"বউ কে খাওয়াবি কি ? "
এটা হচ্ছে আমাদের দেশের বিয়ের সব চেয়ে বড় বাধা ।
বউ কি হাতি ? নাকি ঘোড়া? তার তোহ ১০ কেজি বিচুলি লাগে না ডেইলি , তাইনা?
বিসিএস দিয়ে ৩৩ বছর বয়সে, নিজের পায়ে দাঁড়িয়ে তার পর বিয়ে করতে হবে ।

নিজের পায়ে ঠিক ঠাক দাড়াতে দাড়াতে , আসল জিনিস দাঁড়াবে তো ?
যদিও কথাটা শুনতে খারাপ শুনায়...
চিন্তা করে দেখেন তো
আমি ভুল বলছি কিনা?
(((কালেক্টেড ও এডিটেড)))  আর আমি বলতেছি সমাজে যদি সময় হলে সব হয়ে যেত তাহলে অনেক গুনাহ কমে যেত। আর অনেকে নিজেকে আল্লাহর দিকে ধাবিত করতো। আল্লাহ আমাদের সকলকে বুঝবার তাওফিক দান করুন আমিন।   (সংগৃহীত)

Wednesday, August 8, 2018

ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম কোন গুনাহ থেকে বাচতে হবে

ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম কোন গুনাহ থেকে বাচতে হবে

চোখের দৃষ্টি এমন একটি যন্ত্র, যার দ্বারা দুনিয়ায় যেমন ভাল কাজও করা যায় আবার মন্দ কাজও করা যায় ৷ দৃষ্টি এমন একটি শাণিত তীর যা নারী পুরুষের অন্তরে ভেদ করতে পারে ৷ প্রেম, প্রীতি, ভালবাসা একটি অদৃশ্য জিনিস ৷ ইহা কখনো চোখে দেখা যায় না ৷ কিন্তু চোখের দৃষ্টিতে ভর করে অপরের অন্তরে যেয়ে পৌছায় ৷ দৃষ্টি লালসার আগুনের বাতাস স্বরূপ ৷ মানুষের মনে দৃষ্টি যেমন লালসার আগুন নিক্ষেপ করে ৷ তেমনি ইন্দনও যোগায় ! দৃষ্টিকে নিয়ন্তিত করার জন্য সুস্পষ্ট নির্দেশ আছে ৷
কুরআন শরীফে আল্লাহ পাক ঘোষণা করেছেন- "মু'মিন পুরুষদের বলে দাও, তারা যেন তাদের দৃষ্টিকে নিয়ন্তিত করে রাখে এবং লজ্জাস্থানের পবিত্রতা রক্ষা করে ৷এ নীতি তাদের জন্য অতিশয় পবিত্রতাময় ৷ আর তারা যা কিছু করে, আল্লাহ সে সম্পর্কে সম্পূর্ণ অবহিত !" !সূরা-নূর-৩০ আয়াত

শুধু পুরুষদের জন্যই নয় এর সাথে সাথে মুসলিম মহিলাদের সম্পর্কে বলা হয়েছে-"মু'মিন মহিলাদের বলে দিন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের লজ্জাস্থানের পবিত্রতা রক্ষা করে ৷" (সূরা-নূর-৩১ আয়াত]

দৃষ্টি নিয়ন্ত্রণের জন্যে আলাদাভাবে স্রী এবং পুরুষকে নির্দেশ দেয়া হয়েছে | স্রীলোকের দৃষ্টি পুরুষের মনে বেশী আলোড়ন সৃষ্টি করে ৷ প্রেমের আবেগ ও উচ্ছাসের ক্ষেত্রে স্রীলোকের প্রতিকৃতি অত্যন্ত নাজুক অবস্থার সৃষ্টি করে ৷ কারও সাথে চোখের বিনিময় হলে প্রথমে স্রীলোক কাতর হয়ে পড়ে; যদিও তারা মুখে কিছু বলে না ৷ এটা স্রীলোকের স্বাভাবিক দুর্বলতা ৷ বাস্তব দুনিয়ায় এর হাজার হাজার প্রমাণ বিদ্যমান রয়েছে৷
এ জন্যেই প্রথমে নারীর দৃষ্টি নিয়ন্ত্রণ করতে হবে ৷ কোন সুশ্রী, স্বাস্থ্যবান ও সুদর্শন যুবকের প্রতি দৃষ্টি আকৃষ্ট হলে আর অমনি তার সমস্ত শরীরে প্রেমের ঝড় বইতে শুরু করে ৷ সে অবস্থায় কোন দুর্ঘটনা ঘটানো অস্বাভাবিক নয় ৷ ফলে ঐ স্রীলোকের বাহিরের আবরণ কলঙ্কমুক্ত থাকতে পারে কিন্তু মন হয়ে যায় ! স্বামীর অন্তর থেকে তার মন ঐ যুবকের দিকে আকৃষ্ট হয়ে সংসার জীবনকে ধ্বংস করে দিতে পারে ৷ কখনও হয়তো স্বীলোক আত্মরক্ষা করতে পারল; কিন্তু তার অসতর্কতার জন্য কোন পুরুষের মনে প্রেমের আবেগ সৃষ্টি হয়েছে | তখন সে পুরুষ বেপরোয়া হয়ে যায় এবং স্বীলোককে বশ করার জন্য যত রকম উপায় আছে তা অবলম্বন করতে থাকে ৷ শেষ পর্যন্ত তার শিকারের জাল হতে নিজেকে রক্ষা করা স্রীলোকের পক্ষে সম্ভব হয় না, ফলে পারিবারিক জীবনে ভাঙ্গন অনিবার্য হয়ে উঠে ৷

হাফেজ আল্লামা ইবনুল কাইয়ুম বলেছেন- দৃষ্টিই যে যৌন লালসার  বা পয়গাম বাহক ৷ কাজেই দৃষ্টির নিয়ন্ত্রণ ও সংরক্ষণ মূলত যৌন অঙ্গেরই সংরক্ষণ ৷ যে ব্যক্তি দৃষ্টিকে অবাধ ও সর্বগামী করে সে নিজেকে নৈতিক পতন ও ধ্বংসের মূলে ঠেলে দেয় ৷ মানুষ নৈতিকতার ক্ষেত্রে যত বিপদেই নিপতিত হয় দৃষ্টিই হল তার সব কিছুর মূল কারণ ; দৃষ্টি প্রথমত আকর্ষণ যোগায় ৷ আকর্ষণ মানুষকে চিন্তায় নিমজ্জিত করে আর এ চিন্তাই মানুষের মধ্যে লালসার উত্তেজনা সৃষ্টি করে ! যখন কোন বাধাই থাকে না তখন এ বাস্তব অবস্থার সম্মখীন না হয়ে কারো কোন উপায় থাকে না ৷

নবী করীম (সা.) তার সাহাবাদের প্রশ্ন করলেন- মেয়েলোকের জন্য ভাল কি? এ প্রশ্ন শুনে সবাই চুপ হয়ে গেল ৷ কেউ কোন জবাব দিতে পারল না ( হযরত আলী (বাং) সেখানে উপস্থিত ছিলেন ৷ তিনি বাড়ি এসে হযরত ফাতিমা কে জিজ্ঞেস করলেন, এবং হযরত ফাতিমা জবাব দিলেন, "অন্য পুরুষেরা ভাদের দেখবেন! এটাই তাদের জন্য ভাল ও কল্যাণকর |" অন্য একটি বর্ণনায় হযরত ফাতিমা বলেন, "মেয়েরা
পুরুষদের দেখবে না আর পুরুষেরা মেয়েদের দেখবে না !" পুরুষদের দেখা মেয়েদের জন্য হারাম এবং মেয়েদের দেখা পুরুষদের জন্য হারাম ! মেয়েলোক মানব জাতির একটা প্রজাতি ৷
এ জন্য পুরুষের মতই মেয়েদের জন্য অপর প্রজাতি পুরুষের সঙ্গে দেখা দেয়া হারাম ৷ গায়রে মােহরমের প্রতি তাকানো হারাম হওয়ার মূল কারণ হল যৌন বিপর্যয়ের ভয় ৷ মেয়েদের ব্যাপারে এ ভয় অনেক বেশী ৷ কারণ যৌন উত্তেজনা যেরূপ মেয়েদের বেশী সে তুলনায় তাদের বুদ্ধি কম ! পুরুষদের তুলনায় মেয়েদের কারণেই বেশী যৌন বিপর্যয় ঘটে থাকে ৷
একদিন হযরত আবদুল্লাহ ইবনে উম্মে  এর ঘরে প্রবেশের অনুমতি প্রার্থনা করলেন! তখন নবী করীম (সা.) এর কাছে বসা ছিলেন তার সহধর্মিনী হযরত মায়মুনা ও উম্মে সালমা ৷ নবী করীম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইবনে উম্ম মাকতুমকে প্রবেশের অনুমতি দেয়ার আগে উম্মুল মুমিনীনদেরকে বললেন, তোমরা দুইজন উশ্মে মাকতুমের কারণে পর্দার আড়ালে চলে যাও ৷ তখন তারা দুইজন বললেন, হে আল্পাহর রাসূল! ইবনে মাকতুম কি অন্ধ নয়? সে তো আমাদের দেখতে পারবেনা আর চিনতেও পারবে না ৷ তাহলে পর্দার আড়ালে যাওয়ার প্রয়োজন কি? তখন নবী করীম (সা.) বললেন, সে অন্ধ, কিন্তু তোমরা দুজনও কি অন্ধ নাকি? সে তোমাদের দেখতে না পেলেও তোমরাও কি তাকে দেখতে পাবে না ৷ শা !
এর অর্থ একজন পুরুষের পক্ষে ভিন্ন মেয়েলোক দেখা যে কারণে নিষেধ মেয়েলোকদের জন্য ভিন্ন পুরুষদের দেখার একই কারণ ৷ কাজেই ইহা সমান ভাবে সবার জন্য নিষিদ্ধ ৷
আল্লাহর বান্দা হিসেবে সঠিক জীবন যাপন করার জন্য দৃষ্টি নিয়ন্ত্রণ করা খুবই প্রয়োজন ৷ যার দৃষ্টি নিয়ন্তিত নয়, নারীর রূপ ও সৌন্দর্য দর্শনে যার চোখ অভ্যস্ত, তার পক্ষে আল্লাহ পাকের ইবাদাত করা সম্ভব হয় না৷
বর্তমানে আমাদের সমাজে পর্দাশীল অনেক মহিলা আছে, যারা মুখমণ্ডল খোলা রাখা জায়েয মনে করেন, অথচ তাদের এ ধারণা ইসলামী শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ ভ্রান্ত | কেননা মুখমণ্ডল মহিলাদের সবচেয়ে আকর্ষণকারী অংশ মুখমণ্ডল খোলা রাখা যদি জায়েযই হয়, তাহলে পর্দর বিধানের কোন প্রয়োজন ছিল না ৷ পর্দার মূল উদ্দেশ্য হলো ফেৎনা ফাসাদ দূর করা ৷ যেটা মুখমণ্ডল খুলে রাখলে আদৌ সম্ভব না ! সুতরাং সতর ঢাকার পাশাপাশি শরীরের সবচেয়ে আকর্ষণীয় অংশ চেহারা আবৃত করে রাখতে হবে ৷
আল্লাহ রাব্বুল আলামীন ইরশাদ করেন হে আদম সন্তান! আমি তোমাদের জন্য পোশাক প্রেরণ করছি, যা তোমাদের লজ্জাস্থান আবৃত করে, আর (উহা হলো) সৌন্দর্যের বস্ত্র ৷ আল্লাহ্ রাববুর আলামীন মানুষকে পোশাক দান করেছেন তাদের লজ্জাস্থান ঢাকার জন্য এবং এ পোশাক মানুষের সৌন্দর্যের প্রতীক ৷ পৃথিবীতে আল্পাহ অন্যান্য যে সকল জীব জন্তু সৃষ্টি করেছেন, তাদের কারােই কোন পোশাক নেই ৷ অথচ সৃষ্টির শুরু থেকেই আল্লাহ্ মানুষকে পোশাক দিয়েছেন ৷ জান্নাতে হযরত আদম ও হাওয়া (আঃ) পোশাক পরিহিত অবস্থায়ই ছিলেন ৷
কোরআনে এসেছে-
অতঃপর শয়তান তাদেরকে প্ররোচনা দিলো তাদের পোশাক খুলে তাদের গুপ্তাংগ প্রকাশ করে দেয়ার জন্য ৷ (সূরা আরাফ!
সুতরাং বুঝা গেল সৃষ্টির প্রথম থেকেই মানবজাতিকে আল্লাহ পোশাক দিয়েছেন! যদি তাই না হবে, তাহলে শয়তান পোশাক খুলে ফেলার প্ররোচনা দিবে কিভাবে ৷ আরও স্পষ্ট হলো শয়তানের পোশাক খুলে ফেলার প্ররোচনা মানুষকে হেয় প্রতিপন্ন ও অসম্মানিত, অপমানিত করার জন্যই ৷ কেননা পোশাকের মধ্যে সম্মান আর উলঙ্গ, বেহায়াপনা ও মাঝে অসম্মান আর অপমান ৷

Monday, July 9, 2018

স্বামীর পক্ষ থেকে ৪২টি কারণ জানা থাকলে কোন দিন সংসারে অশান্তি হয় না

স্বামীর পক্ষ থেকে ৪২টি কারণ জানা থাকলে কোন দিন সংসারে অশান্তি হয় না

বিয়ে করার মাধ্যমে আপনি একজন মহিলার স্বামী হয়েছেন ৷ আপনি যাকে বিয়ের মাধ্যমে শ্রী বানাতে যাচ্ছেন, তিনি যেন একজন আল্পাহভীরু, গুণবর্তী ও কর্মদক্ষ মহিলা হন ৷ বিয়ের পর স্রীর প্রিয় স্বামী হবার চেষ্টা করুন ৷ স্বামীর পক্ষে থেকে কি কি বিষয় সর্তক থাকা দরকার তা নিম্নে পেশ 
করা হল 
১. আল্লাহ পাক আপনাকে একজন স্ত্রী দান করেছেন, সে জন্যে তার কাছে কৃতজ্ঞ থাকুন ৷ তার শোকর আদায় করুন৷ 
২. স্রীকে বুঝবার চেষ্টা করুন ৷ তার জ্ঞান-বুদ্ধি, মন-মানসিকতা স্বভাব-প্রকৃতি, দক্ষতা, গুণাবলী, দোষক্রটি জেনে নিন; 
৩. তাকে আপনার মনের মতো করে গড়ে তুলবার পরিকল্পনা নিন ৷ 
৪.তার জ্ঞান, বুদ্ধি, যোগ্যতা, প্রতিভা ও গুণাবলীকে বিকশিত করে তুলুন ৷ তাকে সর্বগুণে ফুলের মতো প্রক্ষুটিত করে তুলুন ৷ 
৫. তার মধ্যে যেসব ত্রুটি ও কমতি আছে, একজন সুচিকিৎসকের মতো সেগুলো নিরাময় করুন ৷ তিনি তো আপনারই খ্ৰী ৷ 
৬.তাকে আন্তরিকভাবে ভালবাসুন ৷ গভীরভাবে ভালবাসুন 
হাসিমুখে কথা বলুন ৷ খুশি মনে কথা বলুন ৷ 
৭.তাকে সাথে করে বেড়াতে যান ৷ 
৯.চমৎকার আচরণ করুন ৷ তার ভালো গুণাবলীর প্রশংসা করুন 
১০.তার কাছে ভরসাপুর্ণ, বিশ্বস্ত ও ব্যক্তিত্ববান হন।
১১.স্ত্রীর সাথে পরামর্শ করে কাজ করুন ৷ 
১২.তার অবদানের স্বীকৃতি দিন | 
১৩.তার মানসিক ও জৈবিক দাবি পূরণ করুন ! 
১৪.কথা, কাজ এবং রাগ-অনুরাগে তার প্রতি ভালবাসা প্রকাশ করুন ৷ 
১৫.তার ছোটখাট ত্রুটিবিচ্যুতি উপেক্ষা করুন ৷ 
১৬.তার ভালো দিকগুলো বিবেচনা করে মন্দ দিকগুলো ভুলে থাকুন 
১৭.নিজেকে স্রীর কাছে পরিচ্ছন্ন রাখুন ৷ কোনো ব্যাপারে লুকোচুরি করবেন না৷ 
১৮.তার আবদার রক্ষা করুন৷ 
১৯.আপনার জন্যে কষ্ট করলে তাকে ধন্যবাদ জানান 
২০.আপনার উপকার করলে কৃতজ্ঞতা প্রকাশ করুন 
২১.তাকে বিশ্বাস করুন ৷ তার প্রতি আস্থা রাখুন 
২২.মাঝে মধ্যে তাকে উপহার দিন ! 
২৩.সাধ্যানুযায়ী তার খোরপোষের ব্যবস্থা করুন 
২৪.স্ত্রীর মন রক্ষা করুন ৷ 
২৫. নিজের দায়িত্ব ও সঙ্কট নিয়ে প্রয়োজন মতো স্ত্রীর সাথে আলোচনা করুন ৷ আপনার কর্ম ও ব্যস্ততা সম্পর্কে তাকে অবহিত করুন।
 ২৬.তাকে সবসময় কিছু হাত খরচ দিন ! 
২৭.সমঝোতার মাধ্যমে সংসার খরচের দায়িত্বও স্ত্রীকে দিতে পারেন।
২৮.স্ত্রীর উপার্জিত অর্থ তাকেই খরচ করতে দিন ! আপনি হস্তক্ষেপ করবেন না! 
২৯, স্ত্রীর অভিযোগ অসুবিধার প্রতি লক্ষ্য রাখুন এবং তা দূর করার চেষ্টা করুন ৷ তকে বলুন, আমি সত্যিই তোমার ভালো চাই ৷ 
৩০, স্রীর যে কোনো ভালো প্রস্তাবকে স্বাগত জানান 
৩১, স্রীর স্বাস্থের ব্যাপারে খোঁজ-খবর রাখুন ৷ অসুস্থ চিকিৎসার ব্যবস্থা করুন ! 
৩২, স্রীর কাছে কোনো ভুল করলে, তা স্বীকার করুন৷ অন্যায় করলে অনুতপ্ত হোন ৷ কষ্ট দেবার জন্য তাকে জ্বালাতন করবেন না৷
 ৩৩, স্রীকে বন্ধু বানিয়ে নিন ৷ তার সাথে বন্ধুর মতো হৃদ্যতা গড়ে তুলুন এবং বন্ধুর মতো আচরণ করুন! 
৩৪, তাকে ঘরে কর্তৃত্বের দায়িত্ব দিন ৷ 
৩৫, সন্তানদের ব্যাপারে তার সাথে পরামর্শ করে কাজ করুন! তাকে তোমার সন্তানদের সবার সেরা মানুষ বানাও | 
৩৬.কখনো অন্যের কাছে স্ত্রীর বদনাম করবেন না! 
৩৭.স্ত্রীর আত্মীয়-স্বজনদের সম্মান, শ্রদ্ধা করুন৷ 
৩৮.ঘরের কাজে স্রীকে সাধ্যমতো সাহায্য করুন 
৩৯.কখনো স্ত্রীর অধিকারে হস্তক্ষেপ করবেন না৷ 
৪০.সন্তানদের সামনে স্রীকে অপমানিত করবেন না 
৪১.স্ত্রীর মনের মতো হবার চেষ্টা করুন! 
৪২, স্ত্রীকে জিজ্ঞাসা করুন, তিনি আপনাকে কেমন দেখতে আরো ভালো হবার জন্যে আপনার কি কি করা দরকার তা করুন ৷

Sunday, July 8, 2018

নারী স্বাধীনতা! অভিশাপ না আশীর্বাদ?

নারী স্বাধীনতা! অভিশাপ না আশীর্বাদ?

পাশ্চাত্য দেশের নারীদের মতো আমাদের দেশের নারীরাও চায় সমান অধিকার ৷ নারী তার দৈহিক-মানসিক স্বাতন্ত্র ভুলে মহান আল্লাহর সৃষ্টিগত বিধানকে উপেক্ষা করে রাস্তায় নেমে শ্লোগান দিচ্ছে নারীর স্বাধীনতা, নারীর সমঅধিকার ৷ আল্লাহপাক নারীর বাহ্যিক অঙ্গ-প্রত্যঙ্গ থেকে পুরুষকে করেছেন পৃথক ৷ তার কর্ম ও কর্মক্ষেত্র করেছেন পৃথক ৷ পুরুষের কাজ বাইরে সার্ভিস বা ব্যবসা করা , হাড়ভাঙ্গা পরিশ্রম করা ! আর এ পরিশ্রমের টাকা তার জন্য | আর নারীর কর্মক্ষেত্র হল ঘর-সংসার ৷ সংসারটাকে সুন্দর সুচারুরূপে সাজিয়ে রেখে স্বামীর মনে শান্তি দেয়াই স্রীর দায়িত্ব | একজন স্রী যদি স্বামী, সন্তান, সংসার ফেলে রেখে বাইরে অফিস- আদালতে চাকরী করে, তবে তার সন্তান, সংসার কার উপর অর্পিত হবেঃ নিশ্চয়ই একজন চাকরানীর উপর ৷ কিন্তু যে নারী বাইরে গেল স্বাধীন হওয়ার জন্য, সে নারী কিভাবে আরেকজন নারীকে কাজের মেয়ে হিসেবে তার ঘরে পরাধীন করে রেখে এল? আমি বুঝতে পারছি না, এটা কোন্ ধরনের নারী স্বাধীনতা ৷ তার এত কষ্টের সন্তান, আদরের দুলাল, নয়নের মণি মানুষ হচ্ছে একজন চাকরানীর কাছ থেকে ৷ এখন এ সন্তান কার আদর্শে গড়ে উঠবে! নিশ্চয়ই তার মায়ের বেতনভুক্ত চাকরানীর চেতনা নিয়ে ৷
একজন নারী চাকুরীতে যোগ দেয়ার পর তাকে তার বসের কথায় উঠতে হবে, বসতে হবে ৷ বসের অনুমতিতে বাইরে যেতে হবে৷ বসের মন যুগিয়ে কথা ও কাজ করতে হবে ৷ এখানে নিজ স্বাধীনতা থাকলো কোথায়? নারী, সে তো চাইলো স্বাধীনতা, তবে কেন তাকে পরাধীনতা মেনে নিতে হলো? একজন নারী স্বাধীন হওয়ার জন্য অন্য আরেকজন নারীকে ঘরে পরাধীন করে রেখে এলো ৷ এটা কি স্বাধীনতা, নাকি একজন নারী নিজেকে স্বাধীন দাবি করে দু'জন নারী অর্থাৎ তার ঘরের চাকরানী ও সে দু'জনকে পরাধীনতা মেনে নিতে হলো ৷

এতো গেল নারী স্বাধীনতা | এবার নারী সমঅধিকার প্রসঙ্গে আসি৷ নারী সক্রিয়ভাবে পুরুষের কাজে অংশগ্রহণ করছে ৷ একদল বুদ্ধিজীবী নারী দরদী হয়ে ফুসলিয়ে তাদেরকে ঘর থেকে বের করে সমানধিকারের প্রলোভন দেখিয়ে রাস্তায় নামাচ্ছে ৷ যাতে যত্রতত্র নারীকে তাদের দেহের খোরাক হিসেবে পাওয়া যায় ৷ পুরুষের প্রত্যেকটা কাজে নারীকে সমান ভাগ দেয়া হচ্ছে ৷ কিন্তু, নারীর কাছে: পুরুষকে সমান ভাগ দেয়া হচ্ছে না ৷ পুরুষকে আল্পাহ পাক সৃষ্টিগতভাবে: নারী অপেক্ষা অধিক শক্তিশালী বানিয়েছেন বাইরেরর কাজ করার জন্য | আর নারীকে বানিয়েছেন পুরুষ অপেক্ষা অনেক কম শক্তি দিয়ে, যাতে নারীরা ঘরের কাজ-কর্ম করে | এখন পুরুষের এই বাইরের কাজগুলো নারীর উপর সমান চাপিয়ে দিল পুরুষের কাজ হালকা করার জন্য ! এটা নারীর প্রতি বাড়তি চাপ নয় কি? পুরুষ শক্তিশালী হওয়া সত্বেও নারীর কাজ সমান ভাগ করে নিচ্ছে না৷ এটা আবার কোন ধরনের সমঅধিকার? নারীরটা পুরুষকে আর পুরুষেরটা নারীকে সমান সমান ভাগ করে দেয়ার নাম সমানাধিকার ৷ আর তা না হলে এটা হবে সমানাধিকারের নামে প্রতারণা ৷ অফিস, আদালত, ব্যবসা, চাকুরী, দিন মজুর সব কাজে নারী সমান ভাগ পাচ্ছে ৷ এবার নারীর কাজগুলোও পুরুষকে ভাগ করে দেয়া হোক ৷ যেমন -মহিলাদের মাসে একবার ঋতুস্রাব হয় ৷ এখন থেকে একমাস হবে পুরুষের একমাস হবে মহিলাদের ৷ মহিলা গর্বে সন্তান রাখে দশমাস এখন থেকে পুরুষ রাখবে পাঁচ মাস মহিলা রাখবে পাঁচ মাস ৷ মা সন্তানকে দুধপান করায় আড়াই বৎসর ৷ এখন থেকে পুরুষ খাওয়াবে এক বৎসর তিন মাস, মা খাওয়াবে এক বৎসর তিন মাস,৷ মহিলাদের অন্যান্য কাজও পুরুষ সমান ভাগ করে নেবে! তবে হবে সমঅধিকার | -
ঋতুস্রাব, সন্তান প্রসব; বাচ্চাকে দুধ খাওয়ানো একাজগুলো যেমন পুরুষের পক্ষে কখনো সম্ভব নয়, তেমনি নারীদের বেলায়ও সম্ভব নয় পুরুষের কাজ ভাগ করে নেয়া ৷ নারীর কাজে পুরুষকে দিয়ে যেমন কোন সুফল আশা করতে পারি না, তেমনি পুরুষের কাজে নারীকে দিয়েও সুফল আশা করা যায় না৷ অতএব, আল্লাহ পাকের হুকুম ও ইসলামের শাশ্বত বিধান মেনে নিয়ে যে যার দায়িত্ব গহণ করে দেশের উন্নতি এবং ইহ-পরকালের শান্তি কামনা করুন ৷ '
স্বামী অক্লান্ত পরিশ্রম করে ঘরে ফিরল শান্তির আশায় ! প্রিয়তমা গ্রীর মধুমাখা মুখে হাসি দেখে তার মনটা ভরে উঠবে ৷ কিন্তু ঘরে ক্রী নেই তাকে তো চাকরানীর হাসি দেখতে হচ্ছে ৷ শ্রী বাইরে থেকে কাজ করে ঘরে ফিরল ware দেহ নিয়ে ৷ স্বভাবতই তথন স্রী স্বামীর হক-অধিকার ছুড়ে ফেলে কর্কশ মেজাজে কথা বলবে ৷ বাইরে কাজ করে ঘরে এসে স্বামীকে মেজাজ দেখাবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার ৷ একজন নারী মুখে প্রসাধনী মেখে গায়ে অলঙ্কার পরে ও সংক্ষিপ্ত কাপড় পরে স্বাধীন ভাব দেখিয়ে গর্বে বুক ফুলিয়ে নিজেকে প্রদর্শন করে রাস্তা দিয়ে যখন হেটে যায়, তখন ঐ নারীর দিকে দোকানদার, বখাটে ছেলে, শিক্ষিত-অশিক্ষিত লোক, রিক্সা- ট্রাক-বাসের চালক কি সুনজরে তাকায়? কখনো না ৷ তার দিকে লোভাতুর দৃষ্টিতে তাকাবে ৷ তখন নষ্ট লোকেরা যৌবনের তাড়নায় নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে চাইবে তখন সমাজ কলুষিত হবে ! এতে নারীর ফায়দা হলো না ৷ বরং সমাজকে জাহান্নামের গহবরে পৌঁছে দিল !
যতই মুখে নারী স্বাধীনতার বুলি আওড়াক, পত্র-পত্রিকায় প্রতিবেদন, সম্পাদকীয়, উপসম্পাদকীয়, নিবন্ধ ছাপা হোক, তাতে কিন্তু নারী মুক্তি হচ্ছে না ৷ বরং নারী হত্যা, নারী অপহরণ, নারী এসিড নিক্ষেপ, নারী নির্যাতন, নারীর প্রতি জুলুম, নারীর সম্ভমহানি, মর্যাদাহানির পর হত্যা দিন দিন বেড়েই চলছে | আজকাল দৈনিক পত্রিকাগুলোতে আমরা প্রত্যক্ষ করি, যে হারে নারী নির্যাতন বাড়ছে, তাতে নারী স্বাধীনতা ও নারী সমানাধিকারের দাবি তুলে এসব নারী নির্যাতন রোধ করা সম্ভব হবে না ৷ যারা নারী স্বাধীনতার esi মাথা উঁচু করে চলছে, তারা উপরোল্লেখিত একটা না একটা ঘটনার শিকার হচ্ছে ৷ এর শিকার কি সেই সব নারী হচ্ছে, যারা পর্দায় ঘরে অবস্থান করছে ৷ স্বামীর আনুগত্য মানছে! সন্তান লালন-পালন করছে! সংসারটাকে ইসলামী দুর্গ বানানোর প্রচেষ্টায় আছে ৷ তাদেরকে এমন অশুভ ছায়া স্পর্শ করতে পারেনি কখনো ৷ যেহেতু তারা আল্লাহর বিধান মতো চলছে, ঘরের অভ্যন্তরে থেকে নিজের মান-সম্মান, সম্ভ্রম হেফাযতে রাখছে, নিজেকে পাপ
থেকে মুক্ত রাখছে !